Skip to main content
विक्रम संवत २०८३
सोमवार · ९ नवंबर २०२६
आनुपूर्वी हिन्दी
✦ अतीत और अनागत के संधिकाल में ✦
आगामी कार्यक्रम 22 Nov 2026
Exploring Enduring Colonialism: Classical Presences and Modern Absences in Indian Philosophy
A Raghuramraju
रचना भेजें

টার্মিনেটার ও একটি গ্রহের বিপন্নতা (ভূমিকা)

এই টার্মিনেটারকে তার স্বরূপে সর্বদা সবাই দেখতে পায় না। তার কলকব্জা নিয়ে জটিল আলোচনা বিশ্ববিদ্যালয়ে, সভায়, সেমিনারে হতেই পারে, কিন্তু আমি বিশেষজ্ঞ নই, শুধুমাত্র একজন দৃষ্টিক্ষম মানুষ, আমি যা দেখতে পাচ্ছি তা দেখাতে চাই। এটা আমার তাত্ত্বিক প্রকল্প নয়, নিছক মতাদর্শ নয়, বাঁচা-মরার বিষয়।
টার্মিনেটার ও একটি গ্রহের বিপন্নতা (ভূমিকা)
At the Creusot Works: The Smokestacks (আনুমানিক ১৯০২–১৯৪১), অগুস্ত ব্রুয়ে (Auguste Brouet); সৌজন্য: Cleveland Museum of Art, Open Access Collection.
WhatsApp X / Twitter Facebook RSS फ़ीड

একটি বিদেশী ছবিতে টার্মিনেটার নামক একটি মহাঘাতক যন্ত্রদানবকে আমাদের গ্রহে আবির্ভূত হতে দেখেছিলাম, আপনারা হয়ত ছবিটি দেখেছেন। ছবিটা শেষ পর্যন্ত দেখিনি, তবে ছবি যখন, মহাঘাতক যন্ত্রটিকে আটকানো গিয়েছিল আশা করি। 

আমার এই লেখাটির শিরোনাম 'পুঁজিতন্ত্র' হতে পারত, কেন না বিষয়টি তাই, কিন্তু শব্দটি বড়ই বিমূর্ত, বড়ই প্রতিমাহীন। প্রতিমা আমাদের সাহায্য করে, যেমন, ধরা যাক, 'কর্কট রোগ' শব্দটি। যেহেতু ওতে একটি দাঁড়াবহুল দংশনোদ্যত কাঁকড়ার ছবি আছে। 

'টার্মিনেটার' শব্দটি, বা বলা ভাল ঐ বিশেষ প্রতিমাটি কেন মনে পড়ল? কারণ, প্রথমত, এবং এটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ যে, পুঁজিতন্ত্র একটি যন্ত্র: দ্বিতীয়ত, তার সংঘাত মানুষের সঙ্গে, বা সর্ব প্রাণের সঙ্গে; তৃতীয়ত, সে অভাবনীয় শক্তিশালী।

এই টার্মিনেটারকে তার স্বরূপে সর্বদা সবাই দেখতে পায় না। তার কলকব্জা নিয়ে জটিল আলোচনা বিশ্ববিদ্যালয়ে, সভায়, সেমিনারে হতেই পারে, কিন্তু আমি বিশেষজ্ঞ নই, শুধুমাত্র একজন দৃষ্টিক্ষম মানুষ, আমি যা দেখতে পাচ্ছি তা দেখাতে চাই। এটা আমার তাত্ত্বিক প্রকল্প নয়, নিছক মতাদর্শ নয়, বাঁচা-মরার বিষয়।

আমি এই টার্মিনেটরটিকে স্পষ্ট দেখতে পাচ্ছি, ক্রিয়ারত। এবং এখনও বেঁচে আছি বলেই, কিছু জরুরী কথা বলতে চাই। বলতে চাই এজন্য যে এই টার্মিনেটারকে তার স্বরূপে সর্বদা সবাই দেখতে পায় না। তার কলকব্জা নিয়ে জটিল আলোচনা বিশ্ববিদ্যালয়ে, সভায়, সেমিনারে হতেই পারে, কিন্তু আমি বিশেষজ্ঞ নই, শুধুমাত্র একজন দৃষ্টিক্ষম মানুষ, আমি যা দেখতে পাচ্ছি তা দেখাতে চাই। এটা আমার তাত্ত্বিক প্রকল্প নয়, নিছক মতাদর্শ নয়, বাঁচা-মরার বিষয়। এই লেখাটি আমার 'দেখা' থেকেই উৎপন্ন, তবে কিছু কিছু বই আমার সহায়ক, যারা আমাকে তথ্য জুগিয়েছে, প্রেরণা জুগিয়েছে। দুটি বইয়ের উল্লেখ করতে চাই, দুটিই সাম্প্রতিককালে প্রকাশিত, এবং সহজবোধ্য। একটি Jerry Mander রচিত The Capitalism Papers (২০১২) এবং দ্বিতীয়টি Jason Hickel রচিত Less is more (২০২০)।

← आरंभिक भाग यह इस धारावाहिक का पहला भाग है
अगला भाग (Next Episode) → টার্মিনেটার ও একটি গ্রহের বিপন্নতা (পর্ব ২)

'টার্মিনেটার ও একটি গ্রহের বিপন্নতা' — धारावाहिक की विषय-सूची

कुल ४ भाग
Debashish tarafdar D
लेखक परिचय
प्रोफ़ाइल →

Debashish tarafdar

स्वत्व एवं लाइसेंस: यह रचना CC BY-NC-ND 4.0 लाइसेंस के अंतर्गत प्रकाशित है। मूल लेखक का नाम और ‘आनुपूर्वी’ पत्रिका के संदर्भ के उल्लेख के साथ गैर-व्यावसायिक उपयोग के लिए मुक्त है।
महत्वपूर्ण घोषणा: यहाँ प्रकाशित लेखकों, अतिथियों और अन्य प्रतिभागियों के विचार एवं मत सर्वथा उनके अपने हैं; वे Poorvam की नीति या दृष्टिकोण को प्रतिबिंबित नहीं करते।

Debashish tarafdar की और रचनाएँ